1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতকানিয়ায় মরফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা বাঁশখালীতে ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে কাঠমিস্ত্রি নিহত সাতকানিয়ার কেরানিহাটে সাজেদা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিতে খাদ্য উৎপাদন, ৩০ হাজার টাকা জরিমানা Play Free Online Casino Games in Canada | SpinGreen Casino 50 Free Play বাঁশখালীর আহমদিয়া ডলমপীর সিনিয়র মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী মাহফিল প্রবাসে ঐক্য, দেশে মানবিকতা—দোহাজারী পৌরসভা প্রবাসী ঐক্য পরিষদ সমবায় সমিতির নতুন নেতৃত্বে সভাপতি লোকমান হাকিম নোমান, সম্পাদক নুর মোহাম্মদ বোয়ালখালীর ২৪টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৩৯ কেজি মাছের পোনা বিতরণ ও অবমুক্ত Play Casino Games & Sports Betting Online at Betmica Casino UK চোখের অস্ত্রোপচারের পরদিন মীরসরাইয়ের সাবেক ভাইস চেয়ারম্যান আটক

সাতকানিয়ায় মরফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

এমএ হামিদ:  চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের মরফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত ম্যানেজিং কমিটির অভিষেক, অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার চক্রবর্তীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মোহাম্মদ খোরশেদ কামাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা আনিসুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, মোহাম্মদ সরোয়ার কামাল, মোহাম্মদ আমান, নুরুল ইসলাম ও মিলন দাশগুপ্ত।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ ফরিদ, জালাল উদ্দিন, আমান উল্লাহ, তানভীর হোসেন, শহিদুল ইসলাম, তাহের মেম্বার, সাংবাদিক সুজিত তালুকদার ও মোহাম্মদ হারুণসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, “প্রাথমিক শিক্ষা হলো জাতির ভিত্তিমূল। এই ভিত্তি মজবুত করতে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।” তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

পরে অতিথিবৃন্দ নবগঠিত ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। একই সঙ্গে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে তাদের সাফল্যের ধারাবাহিকতা কামনা করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট