1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীর আহমদিয়া ডলমপীর সিনিয়র মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী মাহফিল প্রবাসে ঐক্য, দেশে মানবিকতা—দোহাজারী পৌরসভা প্রবাসী ঐক্য পরিষদ সমবায় সমিতির নতুন নেতৃত্বে সভাপতি লোকমান হাকিম নোমান, সম্পাদক নুর মোহাম্মদ বোয়ালখালীর ২৪টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৩৯ কেজি মাছের পোনা বিতরণ ও অবমুক্ত Play Casino Games & Sports Betting Online at Betmica Casino UK চোখের অস্ত্রোপচারের পরদিন মীরসরাইয়ের সাবেক ভাইস চেয়ারম্যান আটক চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার পেল নগদ সহায়তা কর্ণফুলীতে অভিযানে পাচারকালে ৪০০ বস্তা ইউরিয়া সারসহ গ্রেপ্তার-৩ চন্দনাইশে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারকে কারিতাসের নগদ সহায়তা চন্দনাইশ থানায় সাফল্যের স্বীকৃতি, বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল লোহাগাড়ায় দৈনিক দিনকালের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাঁশখালীর আহমদিয়া ডলমপীর সিনিয়র মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী মাহফিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আহমদিয়া ডলমপীর (রহ.) সিনিয়র মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসার হলরুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ তৈয়ব ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমদিয়া ডলমপীর (রহ.) সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ছৈয়দুল মোস্তফা চৌধুরী (রাজু)।

সিনিয়র শিক্ষক মোহাম্মদ রিয়াজুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি নাসরিন সুলতানা চৌধুরী,পরিচালনা পরিষদের সদস্য ও বাঁশখালী ক্রিকেট একাডেমির চেয়ারম্যান লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজান,ডা. জয়নুল আবেদীন এবং আলিমুল মোস্তফা চৌধুরী মিনহাজ।

এ ছাড়া বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আহমদিয়া ডলমপীর (রহ.) সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুর রহিম ও প্রতিষ্ঠাকালীন শিক্ষক আলহাজ্ব মাওলানা নুরুল আবছার জালালী।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে তকরির পেশ করেন বোয়ালখালীর আমুচিয়া শাহ মজিদিয়া মাদ্রাসার সিনিয়র মুদাররিস আলহাজ্ব মাওলানা জয়নুল আবেদীন আল কাদেরী।

বিশেষ বক্তা হিসেবে তকরির পেশ করেন আহমদিয়া ডলমপীর (রহ.) সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা সিরাজুল হক, সিনিয়র শিক্ষক মাওলানা হুমায়ুন কবির, শিক্ষক মাওলানা মাহফুজুর রহমান এবং প্রাক্তন ছাত্র হাফেজ মাওলানা মুফিজুর রহমান।

মাহফিলে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট