
সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আনাছের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুব রহমান শামিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনে ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিন, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব দাশ পুরকায়স্থ ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন।
এছাড়া দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুহসিন, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জুবায়ের, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য দিদারুল আলম চৌধুরী, উপজেলা বিএনপি নেতা জয়নাল আবেদিন শিবলু, সৌদি আরব বিএনপির সহসভাপতি মোহাম্মদ জাবের, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ, মো. নাঈম, মো. করিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুব রহমান শামিম বলেন, দেশপ্রেম, সাহসিকতা ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন মনোভাব থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের বৈষম্যহীন ও সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, মেধা বিকাশের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধের চর্চা করতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের গড়ে তুলতে হবে।
এসময় তিনি এলাকায় কিশোর গ্যাং নির্মূলে সামাজিক সচেতনতা, পারিবারিক নজরদারি ও আইনি পদক্ষেপের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। কিশোর গ্যাং নির্মূল কোনো একক প্রচেষ্টায় সম্ভব নয়, বরং পুরো সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।