1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশ থানায় সাফল্যের স্বীকৃতি, বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল লোহাগাড়ায় দৈনিক দিনকালের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয়বার সভাপতি নজরুল ইসলাম, লক্ষ্য নতুন উচ্চতা বাঁশখালীর সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন অধ্যাপক মুবিনুর রহমান চৌধুরী বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার পটিয়া থানার এসআই জুয়েল চন্দনাইশ থানায় সাফল্যের স্বীকৃতি, বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল বোয়ালখালীর চরখিজিরপুরে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি Legal Requirements for UK Residents Betting on American Sports চট্টগ্রাম দক্ষিণ জেলা সড়ক বিভাগ ঠিকাদার সমিতির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

চন্দনাইশ থানায় সাফল্যের স্বীকৃতি, বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদার।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম তাঁর হাতে সম্মাননা স্মারক ও নগদ পুরস্কার তুলে দেন।

পুলিশ সূত্রে জানা যায়, চন্দনাইশ থানায় যোগদানের পর ওসি এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে একাধিক চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার, গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, একাধিক হত্যা মামলার আসামি গ্রেপ্তার এবং ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুলিশ।

এছাড়া মাদকদ্রব্য উদ্ধার, মাদক মামলার আসামি গ্রেপ্তার ও চোরাই সিএনজি উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁর নেতৃত্বে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ওসি এস.এম. দিদারুল ইসলাম সিকদার বলেন, “এই অর্জন আমার একার নয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঠিক দিকনির্দেশনা এবং থানার প্রতিটি অফিসার-ফোর্সের আন্তরিক পরিশ্রমের ফলেই এটি সম্ভব হয়েছে। এ পুরস্কার আমাকে জনগণের সেবায় আরও দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”

উল্লেখ্য, গত ৫ মে চট্টগ্রাম জেলা ডিএসবি শাখায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ওসি ওয়াচ অফিসার হিসেবে দায়িত্ব পালন শেষে চন্দনাইশ থানায় যোগদান করেন এস.এম. দিদারুল ইসলাম সিকদার। যোগদানের পরপরই মে মাসে তিনি চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। এবার সেপ্টেম্বর মাসে বিশেষ পুরস্কারে ভূষিত হওয়ায় তাঁর এই অর্জন চন্দনাইশ থানা পুলিশের সাফল্যের ধারাবাহিকতায় নতুন মাত্রা যোগ করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট