1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

বাঁশখালীতে ৪০০ পিস ইয়াবাসহ সিএনজি জব্দ, গ্রেপ্তার- ১

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশাসহ আজগর হোসাইন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক আসামি পালিয়ে যায়।
রোববার (৩০ আগস্ট) রাত ৭টা ২০ মিনিটের দিকে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী এলাকায় চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বাঁশখালী জোনাল অভিযোগ কেন্দ্রের সামনে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আজগর হোসাইন বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জালিয়াঘাটা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম)-এর নির্দেশনায় এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হকের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়। বাঁশখালী থানার এসআই নিঃ মোহাম্মদ আরিফ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্ট স্থাপন করে একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা আটক করেন। পরে তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে অপর এক আসামি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।
পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট