1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারে চাল বিতরণ নুরুল ইসলাম বালি সওদাগরের বোয়ালখালীতে অন্নপূর্ণা রূপে দুর্গার ব্যতিক্রমী উপস্থাপনা দেখে মুগ্ধ ডিসি জাহিদ দুর্গাপূজার আগে এত সুন্দর আয়োজনে উপহার আগে পাইনি” — পটিয়ায় তারেক রহমানের উপহার পেয়ে সনাতনীদের স্বস্তি ও উচ্ছাচ্ছ বাঁশখালীর কালীপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চন্দনাইশ রামকৃষ্ণ সেবাশ্রমে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বাঁশখালী-সাতকানিয়া সংযোগ সড়কে গাইডওয়ালের পাইপ চুরির অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী-সাতকানিয়া সংযোগ সড়কের গাইডওয়ালে ব্যবহৃত পাইপ চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার শনিবার(২৯ আগস্ট) ভোর সকালে বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের জঙ্গল গুনাগরী পুলিশ ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দোহাজারী সড়ক বিভাগের অধীনে বাঁশখালী-সাতকানিয়া সড়কের ওই অংশটি বর্ষা মৌসুমে পাহাড়ি পানির প্রবল স্রোতে প্রায়ই ক্ষতিগ্রস্ত হয়। এতে সড়কে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি অনেক সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যাত্রীসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে এবং সড়কের ভাঙন রোধে সড়ক বিভাগের উদ্যোগে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে সেখানে গাইডওয়াল নির্মাণ করা হয়।

চলতি বর্ষা মৌসুমে গাইডওয়াল নির্মাণের ফলে বাঁশখালী-সাতকানিয়া যোগাযোগ সড়কের ওই অংশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সম্প্রতি গাইডওয়ালে স্থাপন করা কিছু পাইপ চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, কয়েকজন ব্যক্তি রাতের আঁধারে সড়কের পাশে স্থাপিত পাইপ খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা স্থানীয় জনপ্রতিনিধিকে বিষয়টি অবহিত করেন।

স্থানীয় ইউপি সদস্য জিসানুল হক মিটু বলেন,“বাঁশখালী-সাতকানিয়া সড়কের ভাঙন ঠেকাতে সড়কের পাশে লক্ষাধিক টাকার পাইপ স্থাপন করা হয়েছে। সেগুলো চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি সড়ক বিভাগ ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। সড়ক বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শনে আসার কথা জানিয়েছেন।”

স্থানীয়রা সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ সড়ক অবকাঠামোর অংশ চুরির অভিযোগ তদন্ত করে জড়িতদের শনাক্ত করার পাশাপাশি সড়কের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট