1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক :

দোহাজারী জামিজুরী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন ও ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে বিদ্যালয়ের হলরুমে সিনিয়র শিক্ষক আশিষ কুমার চৌধুরীর সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক বিষ্ণুযশা চক্রবর্তীর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিঠু চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাল্লুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাবেক অভিভাবক সদস্য ও সাংবাদিক এমএ হামিদ, অভিভাবক সদস্য সিরাজুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শাহেনা বেগম, সিনিয়র শিক্ষক সুভাষ ধর, আছাদুল হকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলকে সামনে রেখে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনার পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন ও আরও কার্যকর প্রস্তুতি গ্রহণ করতে হবে। তা না হলে কাঙ্ক্ষিত ভালো ফলাফল অর্জন সম্ভব হবে না। এজন্য শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, বিদ্যালয়ে উপস্থিতি এবং অভিভাবকদের নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সঠিক পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট