1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

মীরসরাইয়ে চোরাই ১৬ মোবাইলসহ সিলেটের যুবক আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম:

চট্টগ্রামের মীরসরাইয়ে চেকপোস্টে অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয় চক্রের এক সদস্যকে ১৬টি মোবাইল ফোনসহ আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএমের নির্দেশনায় এবং মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিনের সার্বিক তত্ত্বাবধান ও প্রত্যক্ষ অংশগ্রহণে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় ও ছিনতাই চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ২৬ অক্টোবর ২০২৬ রাত পৌনে ১২টার দিকে মীরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় মো. ছাদেক (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সিলেটের শাহপরান থানার হতুরা চুয়াবহর বটেশ্বর এলাকার বাসিন্দা।

পুলিশের দাবি, আটকের সময় ছাদেকের কাছ থেকে বিভিন্ন মডেলের ১৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে অবৈধভাবে চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ধরনের অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা, প্রযুক্তিনির্ভর তথ্য বিশ্লেষণ, নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হবে।

পুলিশ জানিয়েছে, সংঘবদ্ধ চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় সিন্ডিকেটের মূলহোতাদের আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মীরসরাই থানা পুলিশ বদ্ধপরিকর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট