1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৫টায় পুকুরিয়া চৌমুহনী বাজারে বাঁশখালী থানা ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পুকুরিয়া ইউনিয়ন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক। বিশেষ অতিথি ছিলেন রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুলাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন হেফাজত নেতা মাওলানা আজিজুল হক, জুলাই যোদ্ধা ফোরকানুল হক, প্রবাসী যুবদল নেতা দেলোয়ার হোসেন ফয়সাল, যুবদল নেতা মো. বেলাল উদ্দিন জালাল, হেফাজত নেতা মাওলানা আবিদ সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দল নেতা এয়ার মোহাম্মদ বিন আনোয়ার, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সোহাগ, স্বেচ্ছাসেবক দল নেতা মো. মারুফসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে অনুষ্ঠিত পথসভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা ও মাদকবিরোধী আন্দোলন জোরদারের আহ্বান জানান।

বক্তারা বলেন, মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে পরিবার, সমাজ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট