1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ আবু হেনা চৌধুরী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে মোহাম্মদ আবু হেনা চৌধুরীকে মনোনয়ন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম।

গত ২৫ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়ার বিষয়টি জানা যায়।

মোহাম্মদ আবু হেনা চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি এলাকায় একজন সজ্জন ও পরিচ্ছন্ন ব্যক্তি হিসেবে পরিচিত। তাঁর সভাপতি হিসেবে মনোনয়ন পাওয়ার খবরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

নবনিযুক্ত সভাপতির দিকনির্দেশনায় পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা, অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক শিক্ষাবান্ধব পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

নবগঠিত এডহক কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ তৌহিদুর রহমান। শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন তৌহিদ বিন মোস্তফা এবং অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন মো. ওমর ফারুখ।

প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী নবগঠিত কমিটির নেতৃত্বে পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষা কার্যক্রম ও সার্বিক উন্নয়নে ইতিবাচক অগ্রগতি হবে বলে প্রত্যাশা করছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট