1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

কানুনগোপাড়ায় ভগবান শ্রী কৃষ্ণের ঝুলন উৎসবে জয়নাল আবেদীন সিকদার

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

বোয়ালখালীর কানুনগোপাড়ায় ভগবান শ্রী কৃষ্ণের ঝুলন উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমুচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন সিকদার।

মঙ্গলবার (২৫ আগষ্ট) রাতে আমুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড কানুনগোপাড়া তরুণ সংঘের (ঝুলন বাড়ি) আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়।

স্থানীয় বিভিন্ন শ্রেণি- পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময়কালে প্রধান অতিথি জয়নাল আবেদীন সিকদার বলেন, ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে। ভবিষ্যতেও এ ধরণের অনুষ্ঠান অব্যহত রাখতে সার্বিক সহযোগিতা করবো।

জয়নাল আরও বলেন, চট্টগ্রাম- ৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর নির্দেশে বিগত দিনে এই এলাকায় উন্নয়নমূলক কাজ করেছি। চেয়ারম্যান হই বা না হই ভবিষ্যতেও উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যহত থাকবে। সকলকে পাশে থাকার আহ্বান জানাই।

কানুনগোপাড়া তরুণ সংঘ মন্দিরের প্রধান উপদেষ্টা রণজিত মাষ্টারের সভাপতিত্বে এবং মন্দিরের সাধারণ সম্পাদক রাজীব দে’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন গোলাম মোস্তফা মেম্বার, সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম সাহেদ, বিএনপি নেতা ইস্কান্দার চৌধুরী মিয়া, মন্দিরের সভাপতি নয়ন দে, কার্যকরি সভাপতি শংকর চক্রবর্তী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শফিউল আলম মাঝি, মফিজ চৌধুরী, নুরুজ্জামা, অমল দে, সৌমেন চক্রবর্তী, মো. সেলিম, সোলেমান সিকদার, মো. খোকন, মো. মাসুম, মো. মোরশেদ, মো. রাজু, আকিব আহমেদ, রাকিব আহমেদসহ অন্যান্যরা।

বিপুল সংখ্যক সনাতনী নারী, পুরুষ, শিশু ও বয়োজৈষ্ঠ্যদের অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে উঠে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট