1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

চন্দনাইশে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের চন্দনাইশে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রির অভিযোগে এক বিসিআইসি সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বাগিচারহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা এনএসআই, চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে ও অংশগ্রহণে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আনসার সদস্য, পুলিশ ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা সহযোগিতা করেন।

অভিযানে মেসার্স হাসনাত কর্পোরেশনের বিসিআইসি সার ডিলার মো. আবু ইউসুফ (৬৫), পিতা—মৃত আলিউজ্জামান, সাং—হাশিমপুর, ৬ নম্বর ওয়ার্ড, চন্দনাইশ, চট্টগ্রামকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪০ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়েছে।

প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট