1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, ঘাতক কাভার্ডভ্যান চালক আটক

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম):

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা ইউটার্ন এলাকায় বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠাছরার ডাইনামিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মুনসুর আলম মীরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্মরত ছিলেন।

এদিকে দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি জব্দ করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। একই সঙ্গে চালক মো. সোলায়মানকে আটক করা হয়েছে। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার মৃত আবদুল বারেকের ছেলে।

নিহতের ভাতিজা সাকিব হোসাইন জানান, শুক্রবার সকালে বাজার করার জন্য মিঠাছরা বাজারে যান মুনসুর আলম। বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পেছন থেকে আসা একটি বেপরোয়া গতির কাভার্ডভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ডাইনামিক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার বাদ মাগরিব জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি দুই ছেলে সন্তানের জনক ছিলেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শরীফুজামান ভূঁইয়া বলেন, সড়ক দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট