1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

বাঁশখালীতে চট্টগ্রাম চাইনিজ মার্শাল আর্ট উশু একাডেমির উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে চট্টগ্রাম চাইনিজ মার্শাল আর্ট উশু একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ২টায় বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা এবং পরে প্রতিষ্ঠানের ইনডোর মাঠে উশু ডিসপ্লের মাধ্যমে একাডেমিটির কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মমতাজ উদ্দিন।

জাতীয় উশু জাজ মোহাম্মদ নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশরাফ।

এ সময় বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রুবেল কুমার দে, আলী আজম চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে একাডেমির প্রশিক্ষণার্থীরা বিভিন্ন কৌশল ও শারীরিক কসরত প্রদর্শন করে। ডিসপ্লে পরিচালনা করেন জাতীয় উশু খেলোয়াড় ও ব্ল্যাক বেল্টধারী মো. সাইফুল আজম চৌধুরী।

আয়োজকরা জানান, বাঁশখালীতে শিশু-কিশোর ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, আত্মনির্ভরতা ও ক্রীড়া প্রতিভা বিকাশে উশু প্রশিক্ষণের সুযোগ তৈরি করাই এই একাডেমির অন্যতম লক্ষ্য বলে জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট