1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞকে স্বাগত জানিয়ে বাঁশখালীতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞ ও দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম চালু হওয়াকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের বাঁশখালীতে মিছিল করেছে উপজেলা ও পৌরসভা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২ বাঁশখালী উপজেলা ও পৌরসভা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এ স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে বাঁশখালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের মাঠে এসে পৌরসভা যুবদলের আহবায়ক তমিজ উদ্দিন এর সভাপতিত্বে ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশাররফ হোসেন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হেফাজ উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা যুবদলের আহবায়ক আবু আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন সহ-প্রচার সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের নুরুল আলম,পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মৌলানা শহিদুল্লাহ,পৌরসভা যুবদলের সদস্য সচিব শহিদুল কাইসার বাদশা,পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আদিল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুস ছবুর, ফরহাদুল ইসলাম,আজিম উদ্দিন,বেলাল মাহামুদ, ফরহাদ হোসেন আসিফ, মোঃ তারেকসহ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তারা সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞ ও জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা বলেন, সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমকে তারা সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

মিছিলে উপজেলা ও পৌরসভা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আয়োজকরা বলেন, জনকল্যাণমূলক কর্মসূচির প্রতি জনগণের সমর্থন ও সচেতনতা বাড়াতে এ স্বাগত মিছিলের আয়োজন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট