1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

গাটিয়াডেঙ্গা আলহাজ্ব সফিয়া- মমতাজুল হক উচ্চ বিদ্যালয়ের সাতকানিয়ায় ২য় স্থান অর্জন

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫০৩ বার পড়া হয়েছে

সাতকানিয়া উপজেলায় শিক্ষাক্ষেত্রে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে এবারও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক শিক্ষানুরাগী আলহাজ্ব আবুল বশর আবু প্রতিষ্ঠিত গাটিয়াডেঙ্গা আলহাজ্ব সফিয়া মমতাজুল হক উচ্চ বিদ্যালয়। ২০২৬ সালের ফলাফলে বিদ্যালয়টি উপজেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে প্রতিষ্ঠানটি। ২০২৪ সালে ৯৫ দশমিক ৯২ শতাংশ পাসের হার নিয়ে বিদ্যালয়টি সাতকানিয়া উপজেলায় পঞ্চম স্থান অর্জন করে। এরপর ২০২৫ সালে ৮৮ শতাংশ পাসের হার নিয়ে আবারও পঞ্চম স্থান ধরে রাখে। আর এবার ২০২৬ সালে ৮০ দশমিক ৪৩ শতাংশ পাসের হার নিয়ে উপজেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে বিদ্যালয়টি।

২০২৬ সালে বিদ্যালয় থেকে মোট ৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ২ জন শিক্ষার্থী এ-প্লাস অর্জনসহ মোট ৩৭ জন শিক্ষার্থী ভালো ফলাফল করেছে।

বিদ্যালয়ের এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। বিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছেন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমোতেষ বসু শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, এই সাফল্য শিক্ষার্থীদের আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।

গাটিয়াডেঙ্গা আলহাজ্ব সফিয়া মমতাজুল হক উচ্চ বিদ্যালয়ের এই ধারাবাহিক সাফল্য ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পথকে সুগম করবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট