1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বাঁশখালীতে খতমে কোরআন ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বাঁশখালী উপজেলা যুবদলের ৫ নম্বর কালীপুর ইউনিয়নের ৭ ও ৯ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে এ খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাঁশখালী উপজেলা যুবদল নেতা মো. মামুনুর রশিদের সভাপতিত্বে এবং উপজেলা যুবদল নেতা মো. আবদুল্লাহ মো. কাইছারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শোয়েবুল ইসলাম কায়েস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা যুবদল নেতা মো. অহিদুল ইসলাম, বিএনপি নেতা শহীদুল ইসলাম, ইলিয়াস, অ্যাডভোকেট মিজান, যুবদল নেতা আহমেদ উল্লাহ, নূর মোহাম্মদ, মো. ইদ্রিস, মো. আরিফ, বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. জাহেদ হাসান তারেক, উপজেলা ছাত্রদল নেতা মো. আনিস, মো. মিজান ও মো. শাকিলসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

মাহফিলে পবিত্র কোরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মৌলানা হাফেজ মোজাম্মেল ও বাঁশখালী উপজেলা ওলামা দলের নেতা মৌলানা নাজেমুল ইসলাম। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট