1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৬০ বার পড়া হয়েছে

বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপকূলীয় ডিগ্রি কলেজ মিলনায়তনে চট্টগ্রাম সমিতি কাতারের উদ্যোগে এ ঢেউটিন বিতরণ করা হয়।

চট্টগ্রাম সমিতি কাতারের সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুর রহমান চৌধুরী, দেলোয়ার আজিম চৌধুরী, যুদ্ধ মোস্তাফিজুর রহমান চৌধুরী, মোহাম্মদ শোয়াইব, রবিউল হাসান শাপলা, নুরুল আলম, হেফাজ উদ্দীন চৌধুরী, মোহাম্মদ এমরান, তৈয়ব, মোহাম্মদ এনাম, তাহের জিলহাদ, ইউনুচ ও ফোরকান।

এ সময় বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় বাঁশখালীর উপকূলীয় এলাকার অনেক পরিবার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে দুর্ভোগে পড়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের পুনর্বাসনে সহযোগিতা করা সমাজের বিত্তবান ও প্রবাসীদের মানবিক দায়িত্ব। চট্টগ্রাম সমিতি কাতারের এ উদ্যোগ বন্যাকবলিত পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণে সহায়ক হবে।

অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধিদের হাতে ঢেউটিন তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট