1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

মীরসরাইয়ে এসএসসির ফলাফলে শীর্ষে জেবি উচ্চ বিদ্যালয়

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৩৫৫ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম:

চট্টগ্রামের মীরসরাইয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে সেরা হয়েছে জেবি উচ্চ বিদ্যালয়। উপজেলার ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে প্রতিষ্ঠানটি এ কৃতিত্ব অর্জন করেছে।

জেবি উচ্চ বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর বিদ্যালয়টি থেকে এসএসসি পরীক্ষায় ১৯৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৯১ জন উত্তীর্ণ হয়েছে। ফলে বিদ্যালয়টির পাসের হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৪৫ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১৭ জন শিক্ষার্থী পেয়েছে গোল্ডেন জিপিএ-৫।

মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে অবস্থিত জেবি উচ্চ বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে আসছে। ধারাবাহিক সাফল্যের কারণে এবারও প্রতিষ্ঠানটি উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার বলেন, “এই অর্জন বিদ্যালয়ের সব শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা সব সময় শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য সর্বোচ্চ চেষ্টা করি। ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা অব্যাহত থাকবে।”

মীরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন বলেন, “জেবি উচ্চ বিদ্যালয় সব সময়ই ভালো ফলাফল করে থাকে। চলতি বছরও এর ব্যতিক্রম হয়নি। বিদ্যালয়টি মফস্বলের সেরা প্রতিষ্ঠান।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট