1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

মীরসরাইয়ে জ্যোগীশিসের গীতা পরীক্ষা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩২৩ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম:

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় জ্যোতিশ্বর গীতা শিক্ষা সংঘ (জ্যোগীশিস) উপজেলা শাখার উদ্যোগে গীতা পরীক্ষা-২০২৬ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার চারটি কেন্দ্রে তিনটি বিভাগে একযোগে গীতা পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত চারটি কেন্দ্রে প্রায় ৪০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। জ্যোগীশিস মীরসরাই উপজেলা শাখার কর্মকর্তা, গীতা স্কুলের শিক্ষক, স্বেচ্ছাসেবক ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জ্যোতিশ্বর গীতা শিক্ষা সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও অধ্যক্ষ শ্রীমৎ বিদেহানন্দ ব্রহ্মচারী মহারাজ, ওঁকারেশ্বর মঠ ও মিশনের শ্রীমৎ যোগানন্দ ব্রহ্মচারী মহারাজ, জেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ পাল, সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি রিপন দাশ, সহ-সভাপতি লিটন দাশ, বাংলাদেশ গীতা পরিষদ মীরসরাই উপজেলা শাখার সভাপতি অসীম সেন এবং জ্যোগীশিস মীরসরাই উপজেলা শাখার শ্যামল দাশ, শিপন শর্মা, নয়ন দাশ গুপ্ত, শিমুল কান্তি শর্মা ও অনিক দেসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্র প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা শাখার সহ-সভাপতি পলাশ চন্দ্র দাশ এবং কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সাংগঠনিক সম্পাদক ডা. সোহাগ মজুমদার। নাহেরপুর সর্বজনীন দুর্গা মায়ের মন্দির কেন্দ্রে কেন্দ্র প্রধান ছিলেন উপজেলা শাখার সহ-সভাপতি মানিক শর্মা এবং কেন্দ্র সচিব ছিলেন অর্থ সম্পাদক কিশোর দেবদাস।

ছোট কমলদহ শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম কেন্দ্রে কেন্দ্র প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না রানী দেবী এবং কেন্দ্র সচিব ছিলেন জীবন চন্দ্র দাশ। জাফরাবাদ শ্রী শ্রী গীতা গোবিন্দ মন্দির কেন্দ্রে কেন্দ্র প্রধান ছিলেন কার্যনির্বাহী সদস্য বিকাশ চন্দ্র দাশ এবং কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সহ-অর্থ সম্পাদক মৃদুল কান্তি দাশ।

গীতা পরীক্ষা-২০২৬-এর আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা শাখার সহ-সভাপতি বিপ্লব সাহা এবং সদস্য সচিব ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল দাশ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জ্যোগীশিস মীরসরাই উপজেলা শাখার সভাপতি শংকর শর্মা এবং সাধারণ সম্পাদক শ্যামল দাশ।

পরীক্ষা শেষে মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে এক সংক্ষিপ্ত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে গীতা শিক্ষার গুরুত্ব, শিশু-কিশোরদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে অভিভাবকদের ভূমিকা এবং নিয়মিত গীতা শিক্ষায় অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় আয়োজকরা সন্তানদের গীতা শিক্ষায় আরও উৎসাহিত করতে অভিভাবকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

পরীক্ষা শেষে জ্যোগীশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রীমৎ বিদেহানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেন, “গীতা বৃত্তি পরীক্ষা শুধু একটি মূল্যায়ন নয়, এটি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, নৈতিক মূল্যবোধ, সৃজনশীল চিন্তাশক্তি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার একটি ধারাবাহিক প্রয়াস। আমরা আশা করি, এ আয়োজন ভবিষ্যতেও শিক্ষার্থীদের গীতা শিক্ষায় আরও বেশি উদ্বুদ্ধ করবে।”
তিনি আরও জানান, গীতা পরীক্ষা-২০২৬-এর ফলাফল অতি শিগগিরই প্রকাশ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট