1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

লোহাগাড়ায় মোটরসাইকেল চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২১৭ বার পড়া হয়েছে

লোহাগাড়া প্রতিনিধি, (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেল চুরি মামলার এজাহার নামীয় আসামী শামসুল আলম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত শামসুল আলম উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঝাঁকুয়াবির পাড়ার মৃত শফিক আহমদের পুত্র।

গত রবিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার আমিরাবাদ মোটর স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করেন এবং ৩ আগস্ট সকালে আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।

মামলার এজেহার সুত্রে জানা যায়, গত বছরের (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার থেকে রাত ৯টা ২০ মিনিটের মধ্যে উপজেলার আমিরাবাদ স্টেশনের মা ও শিশু হাসপাতালের সামান্য পশ্চিম পাশে একটি ওষুধের দোকানের সামনে থেকে লাল কালারের সুঁজুকি জিক্সার মডেলের একটি মোটরসাইকেল চুরি হয়। চুরি হওয়া মোটরসাইকেলটি উপজেলার পদুয়া ইউনিয়নের ফরিয়াদিকুল এলাকার মরহুম মাওলানা ফারুক আহমেদের পুত্র শওকত আনোয়ারের।

ঘটনার পরপরই তিনি আশপাশের সিসিটিভির ফুটেজ ও স্থানীয়দের সাক্ষী-প্রমাণ সংগ্রহ করেন এবং নিজে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়ে মোটরসাইকেল উদ্ধার এবং চোর সনাক্ত করতে তদন্তে নামেন থানা পুলিশ। দীর্ঘ তদন্তের পর, সিসিটিভির ফুটেজ এবং সাক্ষী প্রমাণে মোটরসাইকেল চুরির ঘটনায় শামসুল আলম জড়িতের সত্যতা পেয়ে একই বছরের (২৭ জুলাই) তাকে আসামী করে লোহাগাড়া থানায় মামলা রুজু হয়। যাহা মামলা নং-(২১) (তারিখ ২৭/৭/২০২৫ ইং) ধারা ৩৭৯ পেনাল কোড।

থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আমজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্ট ভুক্ত আসামী শামসুল আলম বটতলী স্টেশনের ঝাঁকুয়াবির পাড়া এলাকায় অবস্থান করার খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট