1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মীরসরাইয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম:

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মীরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৫ আগস্ট) উপজেলা কনফারেন্স হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন,মীরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে উপপরিদর্শক আব্দুল্লাহ আল মাসুদ, মীরসরাই উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মাহবুব পলাশ, মীরসরাই প্রেস ক্লাবের প্রতিনিধি আনোয়ার হোসেন এবং জুলাই ছাত্র আন্দোলনের প্রতিনিধি মীরজাদা সোহেলসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, জনগণের ইচ্ছার বিরুদ্ধে জোর করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা কখনোই দেশের জন্য কল্যাণকর হতে পারে না। জুলাই গণঅভ্যুত্থান সে বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। তারা ভবিষ্যতে দেশে যেন বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার হরণের কোনো নজির সৃষ্টি না হয়, সে প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট