1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

সাতবাড়িয়া বহরম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া বহরম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা গতকাল সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় নবগঠিত কমিটির সভাপতি মো. মুজিবুর রহমান সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে কমিটির সহ-সভাপতি মো. জোবায়েরুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব স্বদেশ প্রিয় পাল, পূর্ববর্তী অ্যাডহক কমিটির সভাপতি আনোয়ার হোসেন এবং সদস্য মো. কুতুব উদ্দিন হাসান উপস্থিত ছিলেন। সভার শুরুতে নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সভাপতির বক্তব্যে মো. মুজিবুর রহমান বলেন, শিক্ষার্থীদের সুষ্ঠু বিকাশে পাঠদানের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বিদ্যালয়ের মাঠ দ্রুত উদ্ধার করে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নবগঠিত কমিটি আন্তরিকভাবে কাজ করবে।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নতুন ম্যানেজিং কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, আধুনিক ও আনন্দমুখর শিক্ষা পরিবেশ গড়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য শফিকুল ইসলাম, বেলাল উদ্দিন ও বেবি আক্তার, বিদ্যোৎসাহী সদস্য জেসমিন আক্তার, শিক্ষক প্রতিনিধি জেসমিন আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভা শেষে নবগঠিত ম্যানেজিং কমিটির সফলতা কামনা করে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট