1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

বাঁশখালীতে ব্যবসায়ীর উপর হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগে থানায় এজাহার

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১১৬৯ বার পড়া হয়েছে

বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রামদাস মুন্সির হাট বাজারে এক স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা, মারধর এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে বাঁশখালী থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার কালিপুর ইউনিয়নের কোকদণ্ডী এলাকার বাসিন্দা ও রামদাস মুন্সির হাট বাজারের স্বর্ণ ব্যবসায়ী তড়িৎ কান্তি গুহ (৫২) গত ২ আগস্ট রাতে বাঁশখালী থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ছোট ভাই প্রদীপ গুহের সঙ্গে রাসেল প্রকাশ কালুর চাঁদা দাবি ও মারধরের ঘটনায় একটি সিআর মামলা দায়ের করা হয়। ওই মামলায় অভিযুক্ত গ্রেপ্তার হয়ে পরে জামিনে মুক্তি পান। জামিনে বের হওয়ার পর থেকেই মামলাটি প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে চাপ ও হুমকি দেওয়া হচ্ছিল। তার ভাই এলাকায় না থাকায় তাকে মামলা তুলে নেওয়ার জন্য বারবার চাপ প্রয়োগ করা হয়। কিন্তু তারা মামলা প্রত্যাহার না করায় গত ২ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তিনি দোকানে অবস্থানকালে রাসেল প্রকাশ কালুসহ কয়েকজন অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং তার সঙ্গে থাকা প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা ভর্তি একটি ব্যাগ ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগী তড়িৎ কান্তি গুহ বলেন, “ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।তিনি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাঁশখালী শাখার সাবেক অর্থ সম্পাদক, কালীপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ এর উপদেষ্টা, ঋষিধাম পরিচালনা পরিষদ ও শ্রীগুরু সংঘের অর্থ সম্পাদক, আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার অর্থ সচিব দায়িত্বে রয়েছেন।

এজাহারে ঘটনার তিনজন প্রত্যক্ষদর্শীর নামও উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন করেছেন।

রামদাস মুন্সির হাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আহমদ জামাল বলেন, “একজন ব্যবসায়ীর ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। সংগঠনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, “রামদাস মুন্সির হাট বাজার এলাকায় তড়িৎ কান্তি গুহ নামের এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট