1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
Play Casino Games & Sports Betting Online at Betmica Casino UK চোখের অস্ত্রোপচারের পরদিন মীরসরাইয়ের সাবেক ভাইস চেয়ারম্যান আটক চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার পেল নগদ সহায়তা কর্ণফুলীতে অভিযানে পাচারকালে ৪০০ বস্তা ইউরিয়া সারসহ গ্রেপ্তার-৩ চন্দনাইশে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারকে কারিতাসের নগদ সহায়তা চন্দনাইশ থানায় সাফল্যের স্বীকৃতি, বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল লোহাগাড়ায় দৈনিক দিনকালের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয়বার সভাপতি নজরুল ইসলাম, লক্ষ্য নতুন উচ্চতা বাঁশখালীর সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন অধ্যাপক মুবিনুর রহমান চৌধুরী বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

ভয়াবহ বন্যায় অসহায় মানুষের পাশে কারিতাস বাংলাদেশ, খানখানাবাদে জরুরি ত্রাণ বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, বাঁশখালী:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৩নং খানখানাবাদ ইউনিয়নে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চল। মানবিক সহায়তার অংশ হিসেবে মঙ্গলবার বন্যাদুর্গত পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট স্মরণকালের এই বন্যায় এলাকার অসংখ্য পরিবার পানিবন্দি হয়ে পড়ে। অনেকেই খাদ্যসংকট ও চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে কারিতাস বাংলাদেশের উদ্যোগে ত্রাণসামগ্রী পেয়ে স্বস্তি প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম সিকদার। এ সময় টেকনিক্যাল অফিসার হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মো. জসিম উদ্দিন। এছাড়াও কারিতাস বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সমাজের বিত্তবানদের সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

স্থানীয়দের মতে, এই মানবিক সহায়তা বন্যাদুর্গত মানুষের কষ্ট কিছুটা লাঘব করেছে। তবে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও দীর্ঘমেয়াদি সহায়তা নিশ্চিত করতে আরও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট