1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ভয়াবহ বন্যায় অসহায় মানুষের পাশে কারিতাস বাংলাদেশ, খানখানাবাদে জরুরি ত্রাণ বিতরণ দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ে অ্যাডহক কমিটি অনুমোদন বাঁশখালীর কালীপুরে বন্যাদুর্গত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে উপহার সামগ্রী বিতরণ বাঁশখালীর কালীপুরে বন্যাদুর্গত ৫০ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ বন্যাকবলিত দোহাজারীতে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন এস এম রবিন মীরসরাইয়ে ৪০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করলেন নুরুল আমিন এমপি Boost User Engagement: Keep Your AI Interactions Responsive & Human Wishking Casino App: Online-Casino spielen auf Ihrem Smartphone Découvrez les bonus exclusifs sur Bet Score Casino : des offres spéciales pour nouveaux joueurs আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার, কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব: এমপি জসিম উদ্দিন

বাঁশখালীর কালীপুরে বন্যাদুর্গত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে উপহার সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের১,৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ও বুধবার বন্যাদুর্গত পরিবারের সদস্যদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জজ আদালতের পিপি আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. আব্দুল হক, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক দিদারুল আলম, কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শোয়াইবুল ইসলাম কায়েস, সদস্য সচিব রবিউল হাসান শাপলা, সাবেক সদস্য সচিব মো. আমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তাজমুল ইসলাম বাহাদুর, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য অ্যাডভোকেট বেলাল মাহমুদ, উপজেলা যুবদল নেতা মামুনুর রশীদ, শিহাব উদ্দিন, কায়সার, অহিদুল ইসলাম ও হালিম, কালীপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শামশুল ইসলাম, নাজমুল হোসাইন চৌধুরী, শ্রমিক দলের সদস্য সচিব রফিক আহমদ, বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. তারেক,মোস্তফা, রাসেলসহ জাতীয়তাবাদী পরিবারের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। তারেক রহমানের পক্ষ থেকে পরিচালিত এ সহায়তা কার্যক্রমের মাধ্যমে দুর্গত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে বলে তারা আশা প্রকাশ করেন। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

উপস্থিত স্থানীয় বাসিন্দারা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগের এ সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো তাদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট