1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
Play Casino Games & Sports Betting Online at Betmica Casino UK চোখের অস্ত্রোপচারের পরদিন মীরসরাইয়ের সাবেক ভাইস চেয়ারম্যান আটক চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার পেল নগদ সহায়তা কর্ণফুলীতে অভিযানে পাচারকালে ৪০০ বস্তা ইউরিয়া সারসহ গ্রেপ্তার-৩ চন্দনাইশে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারকে কারিতাসের নগদ সহায়তা চন্দনাইশ থানায় সাফল্যের স্বীকৃতি, বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল লোহাগাড়ায় দৈনিক দিনকালের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয়বার সভাপতি নজরুল ইসলাম, লক্ষ্য নতুন উচ্চতা বাঁশখালীর সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন অধ্যাপক মুবিনুর রহমান চৌধুরী বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ে অ্যাডহক কমিটি অনুমোদন

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম।

গত ২২ জুলাই ২০২৬ তারিখে শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ অনুমোদন দেওয়া হয়। বোর্ডের প্রজ্ঞাপন অনুযায়ী, বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে চার সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।

অনুমোদিত কমিটির সভাপতি হিসেবে শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত হয়েছেন মো. ইফতিয়ার উদ্দিন। শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ হাছান আলী এবং অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো. আরিফুল ইসলাম। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

শিক্ষা বোর্ডের আদেশে উল্লেখ করা হয়েছে, অ্যাডহক কমিটি অনুমোদনের তারিখ থেকে ছয় মাস পর্যন্ত দায়িত্ব পালন করবে। এ সময়ের মধ্যে কমিটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা ও দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে। তবে বিদ্যমান নীতিমালা অনুযায়ী শিক্ষক-কর্মচারী নিয়োগসহ নিয়োগ-সংক্রান্ত কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

শিক্ষা বোর্ডের এ সিদ্ধান্তে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট