1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
Play Casino Games & Sports Betting Online at Betmica Casino UK চোখের অস্ত্রোপচারের পরদিন মীরসরাইয়ের সাবেক ভাইস চেয়ারম্যান আটক চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার পেল নগদ সহায়তা কর্ণফুলীতে অভিযানে পাচারকালে ৪০০ বস্তা ইউরিয়া সারসহ গ্রেপ্তার-৩ চন্দনাইশে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারকে কারিতাসের নগদ সহায়তা চন্দনাইশ থানায় সাফল্যের স্বীকৃতি, বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল লোহাগাড়ায় দৈনিক দিনকালের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয়বার সভাপতি নজরুল ইসলাম, লক্ষ্য নতুন উচ্চতা বাঁশখালীর সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন অধ্যাপক মুবিনুর রহমান চৌধুরী বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

মীরসরাইয়ে ৪০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করলেন নুরুল আমিন এমপি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২২১ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম:

পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০০ শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ঊষা রঞ্জন নাথ। এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য মানিক চন্দ্র নাথ ও মহিম উদ্দিন, প্রধান শিক্ষিকা রোকসানা ইয়াছমীন, সহকারী শিক্ষক অরূপ কুমার নাথ, প্রণব কান্তি শর্মা, খালেদা আক্তার, নিলুফা আক্তার, বিবি মরিয়ম, রুমা দত্ত, রত্না রানী নাথ, কাকলী নাথ তনুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন এমপি বলেন, “গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, মানুষের জীবন ও ভবিষ্যৎও সুরক্ষিত রাখে। প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ রোপণ করে এবং পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।” তিনি শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সংরক্ষণের সচেতনতা গড়ে তোলার পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও বিদ্যালয় প্রাঙ্গণে নিয়মিত বৃক্ষরোপণের আহ্বান জানান।

চারা বিতরণ শেষে সংসদ সদস্য নুরুল আমিন এমপি বিদ্যালয় সংলগ্ন দীঘির কারণে স্কুলের আঙিনার ভেঙে পড়া ঝুঁকিপূর্ণ অংশ পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট