1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিতে খাদ্য উৎপাদন, ৩০ হাজার টাকা জরিমানা Play Free Online Casino Games in Canada | SpinGreen Casino 50 Free Play বাঁশখালীর আহমদিয়া ডলমপীর সিনিয়র মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী মাহফিল প্রবাসে ঐক্য, দেশে মানবিকতা—দোহাজারী পৌরসভা প্রবাসী ঐক্য পরিষদ সমবায় সমিতির নতুন নেতৃত্বে সভাপতি লোকমান হাকিম নোমান, সম্পাদক নুর মোহাম্মদ বোয়ালখালীর ২৪টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৩৯ কেজি মাছের পোনা বিতরণ ও অবমুক্ত Play Casino Games & Sports Betting Online at Betmica Casino UK চোখের অস্ত্রোপচারের পরদিন মীরসরাইয়ের সাবেক ভাইস চেয়ারম্যান আটক চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার পেল নগদ সহায়তা কর্ণফুলীতে অভিযানে পাচারকালে ৪০০ বস্তা ইউরিয়া সারসহ গ্রেপ্তার-৩ চন্দনাইশে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারকে কারিতাসের নগদ সহায়তা

আইনশৃঙ্খলা রক্ষায় জোরারগঞ্জ থানার উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম:

মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই ও কিশোর গ্যাং প্রতিরোধের পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনসচেতনতা বাড়াতে জোরারগঞ্জ থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন ও ইছাখালী ইউনিয়নে পৃথকভাবে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামায়ে দলের আহ্বায়ক মাওলানা জমির উদ্দিন প্রিন্সিপাল, জেবি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুকুল আলম সোহান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, যুগ্ম আহ্বায়ক বাইজিদ আলম চৌধুরী, গোলাম জাকারিয়া, আবুল হাসেম ও নিজাম বিএসসি, জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মফিজুর রহমান, ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় ওসি আব্দুল হালিম বলেন, সমাজ থেকে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি দূর করতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। যুবসমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই।

তিনি আরও বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানিয়ে সহযোগিতা করার জন্য তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।

সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন এবং নিরাপদ সমাজ গঠনে পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট