1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

বাঁশখালীর বন্যার্থদের পাশে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. আউয়াল

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

ত্রাণ সহায়তার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতায় কাজ করছে ছাত্রদল

 

রবিবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নে বন্যাদুর্গত প্রায় এক হাজার সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি এবং মেডিকেল টিমের প্রধান সমন্বয়ক ডাঃ তৌহিদুর রহমান আউয়ালের নেতৃত্বে একটি বিশেষায়িত মেডিকেল টিম।

এসময় তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ৫০ টি পরিবারের প্রয়োজন অনুযায়ী ১০ দিনের খাবারের ব্যবস্থা করেন। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আউয়াল বলেন, “বিএনপি’র রাজনীতিই হচ্ছে জনগণের জন্য। বন্যার সাথে সাথেই ২ কোটি ১৫ লাখ টাকা নগদ অর্থ ও ৩ হাজার ৪৫০ টন চালের ব্যবস্থা করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। প্রায় এক হাজার আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। উদ্ধার কাজও চলছে তড়িৎগতিতে।

বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার জন্য ঢাকা থেকে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ এই কাথারিয়া ইউনিয়নের কাথারিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত হয়েছে।” এসময় তিনি আরো বলেন,“আমরা প্রায় দশ হাজার খাবারের স্যালাইন ও বন্যাবাহিত রোগের ঔষধ বিনামূল্যে বিতরণের জন্য নিয়ে এসেছি। তারপরও দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রস্তুত রাখা আছে।

১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেভাবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেছেন; ঠিক এবারও সফলভাবে জান-মাল রক্ষা করবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।”

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর, ফরহাদুল ইসলাম, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ শিহাব, ডাঃ খোন্দকার সিফাত-উল হক, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদল সভাপতি ডাঃ হাসিবুল হাসিব, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শাফায়েত হোসেন শিশির, সিনিয়র সভাপতি ডাঃ ইরফানুর রহমান জিশান, সহ সভাপতি ডাঃ তানভীর আহমেদ শাকিল, ডাঃ জামান মোঃ নুরশাদ, শোয়াইব সিফাত, মোঃ শাহজাদা, আসিফ হাসান নিয়ন, আবু তাসিন সামি, নাদিম সামি, নাজমুল হাসান, দিবাকর রায় দীপ্ত, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ছাত্রদল সভাপতি আরাফাতুল ইসলাম মিজবাহ, যশোর মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডাঃ সালাউদ্দিন স্বপন, ছাত্রদল নেতা সুলতান মাহমুদ, রাকিবুল ইসলাম রাফি, বেলাল মাহমুদ, নুরুন্নবী, জাহেদ হাসান তারেক, তোহেল চৌধুরী-সহ নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট