1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

চলন্ত ট্রাকে ডাকাতের হামলা, ফেনীতে চালকের মৃত্যু; জোরারগঞ্জে পৌঁছায় রক্তাক্ত ট্রাক

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২১৭ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম:

চট্টগ্রামগামী একটি পণ্যবাহী ট্রাকে ডাকাত দলের হামলায় গুরুতর আহত হন চালক মো. জামাল উদ্দিন (৫৬)। আহত অবস্থায় ট্রাকটি চালিয়ে কিছু দূর যাওয়ার পর হেলপারের হাতে স্টিয়ারিং তুলে দেন তিনি। পরে ফেনীর মহিপাল এলাকায় পৌঁছানোর আগেই ট্রাকের ভেতরেই তাঁর মৃত্যু হয়। এরপর হেলপার ট্রাকটি চালিয়ে চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে নিয়ে আসেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে জোরারগঞ্জ থানার নাহার এগ্রো ফিড লিমিটেডের বিপরীতে ফারদিন পেট্রোল পাম্পের সামনে পৌঁছে ট্রাকের হেলপার বিষয়টি সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষকে জানান। পরে খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিশার ব্রিজ এলাকায় চট্টগ্রাম মেট্রো-ঢ-৮১-২৭৪৩ নম্বরের একটি লং ভেহিকেল চলাচলের সময় অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন ডাকাত চলন্ত ট্রাকের ডান পাশের গ্লাস ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় তারা ধারালো চাপাতি দিয়ে চালক মো. জামাল উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

গুরুতর আহত অবস্থায়ও চালক কিছু দূর ট্রাকটি চালিয়ে নিয়ে যান। পরে ট্রাকের হেলপার মো. বিল্লাল (২৩)-এর হাতে স্টিয়ারিং তুলে দেন। হেলপার ট্রাকটি চালিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা থাকলেও ফেনীর মহিপাল এলাকায় পৌঁছানোর পর চালক জামাল উদ্দিন ট্রাকের ভেতরেই মারা যান।

নিহত জামাল উদ্দিন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার উত্তর চর আইসা গ্রামের মৃত মুনাফ ব্যাপারীর ছেলে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, “সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকের হেলপারকে জিজ্ঞাসাবাদ করে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিশার ব্রিজ এলাকায় ডাকাত দলের হামলার পুরো ঘটনা জানান। নিহত চালকের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া সদর থানাকে অবহিত করা হয়েছে এবং নিহতের পরিবারকেও সংবাদ দেওয়া হয়েছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট