1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

চন্দনাইশে বন্যার্ত ১৬৭ পরিবারের পাশে কোডেক, বিতরণ করা হলো ত্রাণসামগ্রী

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৪৭ বার পড়া হয়েছে

 

এমএ হামিদ : চট্টগ্রামের চন্দনাইশে ভয়াবহ বন্যায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বেসরকারি ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)।

গত ১৪ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ, বুধবার কোডেকের চন্দনাইশ শাখা কার্যালয়ে উপজেলার বিভিন্ন এলাকার ১৬৭টি বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, শুকনো খাবারসহ প্রায় ১২ ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

ত্রাণ সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন এবং দুর্যোগের সময়ে পাশে দাঁড়ানোর জন্য কোডেক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

কোডেকের কর্মকর্তারা জানান, টানা সাত দিনের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে অনেক মানুষ দুর্ভোগে পড়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে তারা আনন্দিত। মানবিক এ সহায়তা কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে বলেও জানান তারা।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, কোডেক চট্টগ্রাম অঞ্চলের ঊর্ধ্বতন আঞ্চলিক ব্যবস্থাপক মুহাম্মদ সায়েদুল ইসলাম, চট্টগ্রাম এলাকার ব্যবস্থাপক জিয়াউর রহমান, আঞ্চলিক হিসাব কর্মকর্তা মো. হারুন অর রশিদ, চন্দনাইশ শাখা ব্যবস্থাপক মো. দিদার হোসেনসহ কোডেকের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট