1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

সাতকানিয়া স্টুডেন্ট ফোরামের উদ্যোগে বন্যার্তদের মাঝে টিন ও ত্রাণ বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

সাতকানিয়া প্রতিনিধি:

স্মরণকালের ভয়াবহ বন্যায় সাতকানিয়াসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। বন্যার পানিতে শত শত পরিবারের বসতঘর ভেঙে ও ভেসে যাওয়ায় অনেক মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সাতকানিয়া স্টুডেন্ট ফোরাম।

সংগঠনটির উদ্যোগে ১২ জুলাই সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য টিন এবং একশত পরিবারে মধ্যে খাবার বিতরণ করা হয়।

টিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়া স্টুডেন্ট ফোরামের এডমিন ইঞ্জিনিয়ার মুহাম্মদ শাহজাহান,কো-এডমিন নজরুল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সমাজের বিত্তবান, প্রবাসী, দানশীল ব্যক্তি ও বিভিন্ন সামাজিক-মানবিক সংগঠনকে আরও আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। তারা জানান, মানবতার সেবায় সাতকানিয়া স্টুডেন্ট ফোরামের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

টিন পেয়ে উপকারভোগী পরিবারগুলো সাতকানিয়া স্টুডেন্ট ফোরামের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগের এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট