1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে ৪০০ পিস ইয়াবাসহ সিএনজি জব্দ, গ্রেপ্তার- ১ দীর্ঘ ৩০ বছর ধরে কুয়েতের মাটিতে নিয়মিত এ মাহফিল আয়োজন করে আসছে গাউসিয়া কমিটি কুয়েত শাখা বাঁশখালী-সাতকানিয়া সংযোগ সড়কে গাইডওয়ালের পাইপ চুরির অভিযোগ বাঁশখালীতে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড সাতকানিয়ায় বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমবায় সমিতির কমিটি গঠন রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিশাল স্বাগত মিছিল দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত দোহাজারী হযরত শামসের আউলিয়া (রাঃ) ফুটবল একাদশের সিনিয়র-জুনিয়র ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত। পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ আবু হেনা চৌধুরী

বোয়ালখালীর শাকপুরায় এমপি এরশাদ উল্লাহর পক্ষে ১৫০ পরিবারের মাঝে চাউল বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর পক্ষে ১৫০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে শাকপুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যবস্থাপনায় এ মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় শাকপুরা ইউনিয়নের ১৫০টি পরিবারের হাতে উন্নত মানের চাউল তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, পরিচ্ছন্ন রাজনীতিবিদ সরোয়ার আলমগীর, শাকপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী পেয়ার মোহাম্মদ, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহেদ আলী, চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. জাহেদ, দক্ষিণ জেলা যুবদলের সহ-অর্থ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শরীফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান রাসেল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, আসাদুল হক সুমন, বদিউল আলম, হারুন, বিএনপি নেতা নজরুল, ওসমান, এনাম, আলমগীর, শ্রমিক দলের জাহাঙ্গীর, আজগর, শাকপুরা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. এমরান, যুবদল নেতা জানে আলম, উপজেলা ছাত্রদল নেতা মো. এমরান, রাকিব, নোবেল, শহীদ ও জিহাদসহ স্থানীয় নেতাকর্মীরা।

বক্তারা বলেন, মানবিক সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতায় এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য এরশাদ উল্লাহ’র নেতৃত্বে ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।

চাউল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট