1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

বন্যার্ত মানুষের পাশে মানবিক দৃষ্টান্ত: চন্দনাইশে ত্রাণ নিয়ে ছুটে চলেছেন ব্যবসায়ী জাকির হোসেন

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

 

 

নিজস্ব প্রতিনিধি:চট্টগ্রামের চন্দনাইশে ভয়াবহ বন্যায় হাজারো পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। ঘরে নেই খাবার, বিশুদ্ধ পানির সংকট, চারদিকে দুর্ভোগ। এমন কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও শহর কুতুব শাহ আমানত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাকির হোসেন।

নিজ উদ্যোগে তিনি বন্যাকবলিত এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী নিয়ে ছুটে চলেছেন। ত্রাণ কার্যক্রমের দ্বিতীয় দিনে দোহাজারী পৌরসভার ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ড এবং চন্দনাইশ উপজেলার হাসিমপুর, বড়পাড়া, বৈলতলী, বরমাসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হয়।

ত্রাণ বিতরণকালে জাকির হোসেন বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মানবিক ও সামাজিক দায়িত্ব। সবার সহযোগিতা পেলে আরও বেশি অসহায় মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে পর্যায়ক্রমে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হবে।”

এ সময় আবদুল সাত্তার সানিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, দুর্যোগের এই সময়ে জাকির হোসেনের এমন মানবিক উদ্যোগ তাদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এভাবে এগিয়ে এলে বন্যার্ত মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে তারা মনে করেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বন্যাকবলিত এলাকার প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে সহায়তা পৌঁছে না দেওয়া পর্যন্ত জাকির হোসেনের এই মানবিক ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট