1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

বোয়ালখালীতে এমপি এরশাদ উল্লাহর পক্ষে চাউল বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহর পক্ষ থেকে বোয়ালখালীতে উপকারভোগীদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বাদ জুমা উপজেলার আমুচিয়া ইউনিয়নের কালাইয়ার হাট ঐতিহ্যবাহী আল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আমুচিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যবস্থাপনায় ১৫০টি সুবিধাবঞ্চিত ও সাধারণ পরিবারের মাঝে উৎসবমুখর পরিবেশে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

বিতরণকালে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ সবসময় জনগণের সুখে-দুঃখে পাশে আছেন। তারই ধারাবাহিকতায় আমুচিয়া ইউনিয়নের ১৫০টি পরিবারের মুখে হাসি ফোটাতে ২০ কেজি করে এই চাউল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের এই মানবিক সহায়তায় চাউল পেয়ে সাধারণ মানুষ অত্যন্ত আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্যের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মো. ইকবাল, সাংবাদিক নেতা মুজাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন সিকদার, আমুচিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আবুল মনসুর চৌধুরী, সাবেক সভাপতি আবু ছিদ্দিক, বিএনপি নেতা এমএ মান্নান, সাবেক সিনিয়র সহসভাপতি মুনায়েম চৌধুরী, সফিউল আলম মাঝিসহ অন্যান্যরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট