1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

কোমর পানিতে নেমে পানিবন্দীদের পাশে দোহাজারী পৌর প্রশাসক, ঘরে ঘরে ত্রাণ বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

চন্দনাইশ প্রতিনিধি:

গত পাঁচদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শঙ্খ নদীর পানি বৃদ্ধি পেয়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আকস্মিক বন্যায় বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়ে হাজারো মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পানিবন্দী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দোহাজারী পৌরসভা প্রশাসন। শুক্রবার (১০ জুলাই) দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব দোহাজারী কিল্লাপাড়া, বেগমবাজার ও বাবুখান বাড়ি এলাকায় বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন দোহাজারী পৌরসভার প্রশাসক ও চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা।

পরিদর্শনকালে তিনি কোমরসমান পানিতে নেমে পানিবন্দী পরিবারের বাড়ি বাড়ি গিয়ে জরুরি খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পৌরসভার লাইসেন্স পরিদর্শক মনিরুজ্জামান, বাজার পরিদর্শক শাখাওয়াত হোসাইন মিন্টু, বিএনপি নেতা আমির হোসেন ও মোহাম্মদ শাহজাহান, শিক্ষানবিশ আইনজীবী তৌহিদুল ইসলাম, টিকাদান সুপারভাইজার মাহবুবুর রহমান, রাশেদুল ইসলাম, কামাল হোসেন, রিদোয়ান রানাসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

পৌর প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা বলেন, “ভয়াবহ বন্যার কারণে যেসব এলাকার ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে এবং রান্নার কাজ বন্ধ হয়ে গেছে, সেসব এলাকাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ত্রাণ বিতরণ করা হচ্ছে। কোনো নাগরিক যেন এই দুর্যোগে না খেয়ে কষ্ট না পান, সেটিই আমাদের প্রধান লক্ষ্য। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জরুরি খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, বন্যাকবলিত মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট