1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

দোহাজারীতে আইসক্রিম কারখানায় অভিযান, জরিমানা ২০ হাজার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২৩৬ বার পড়া হয়েছে

দুই লক্ষ টাকার কেমিক্যাল ও আইসক্রিম জব্দ

 

নিজস্ব প্রতিবেদক, চন্দনাইশ:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার হাজারী পুকুরপাড়স্থ এলাকায় একটি আইসক্রিম কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রায় ২ লাখ টাকার বিভিন্ন কেমিক্যাল, রং, স্যাকারিন ও প্রস্তুতকৃত আইসক্রিম জব্দ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, নিউ আনারকলি নামের প্রতিষ্ঠানটিতে বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল, রং ও স্যাকারিন ব্যবহার করে আইসক্রিম তৈরি করা হচ্ছিল।

এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক শিবু দাশকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি কারখানায় থাকা প্রায় ২ লাখ টাকার কেমিক্যাল ও বিভিন্ন ব্র্যান্ডের আইসক্রিম জব্দ করা হয়। জব্দ করা কেমিক্যাল পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান বলেন, “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে এমন কোনো কার্যক্রম বরদাশত করা হবে না। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান নিয়মিত চলবে।”

অভিযানে দোহাজারী পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. নাছিম উদ্দিন, লাইসেন্স পরিদর্শক মনিরুজ্জামান, সুপারভাইজার মো. জমির উদ্দিন এবং চন্দনাইশ থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট