1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

তামিমের ৬ উইকেটে পোর্ট সিটি ক্রিকেট একাডেমিকে ৬৮ রানে হারাল বাঁশখালী ক্রিকেট একাডেমি

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী:

চট্টগ্রামের বাঁশখালীতে অনুষ্ঠিত এক প্রীতি ক্রিকেট ম্যাচে লেফট-আর্ম স্পিনার তামিমের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে চট্টগ্রাম পোর্ট সিটি ক্রিকেট একাডেমিকে ৬৮ রানে পরাজিত করেছে বাঁশখালী ক্রিকেট একাডেমি।

শনিবার (২৭ জুন) সকালে বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে পোর্ট সিটি ক্রিকেট একাডেমি প্রথমে বাঁশখালী ক্রিকেট একাডেমিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।

প্রথমে ব্যাট করতে নেমে বাঁশখালী ক্রিকেট একাডেমির ব্যাটাররা দায়িত্বশীল ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। দলের হয়ে তারেক ৩৪, নয়ন ২৭, আরহাম ২৪, সাব্বির ১৭, সাকিব ১২ বলে ২০ এবং আবরার ১৪ বলে ঝড়ো ২১ রান করেন।

পোর্ট সিটি ক্রিকেট একাডেমির বোলারদের মধ্যে অনুপম ২টি এবং শাহাদাত, ফুয়াত, জয়, জুয়াল ও সাফরান ১টি করে উইকেট শিকার করেন।

২০৭ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাঁশখালী ক্রিকেট একাডেমির স্পিন আক্রমণের সামনে চাপে পড়ে পোর্ট সিটি ক্রিকেট একাডেমি। লেফট-আর্ম স্পিনার তামিম ও আফিফের ঘূর্ণিতে ব্যাটাররা দিশেহারা হয়ে পড়েন। পুরো দল ১৬ ওভারে ১৩৮ রানে অলআউট হয়ে যায়।

বাঁশখালীর হয়ে তামিম একাই ৬টি উইকেট নিয়ে ম্যাচসেরা বোলিং প্রদর্শন করেন। এছাড়া আফিফ ২টি এবং নাহিন ও আবরার ১টি করে উইকেট নেন।

পোর্ট সিটি ক্রিকেট একাডেমির হয়ে সুজন ২২, জনি ১৩ এবং সরওয়ার ৯ রান করেন।

তামিমের বিধ্বংসী বোলিং এবং ব্যাটারদের সম্মিলিত নৈপুণ্যে শেষ পর্যন্ত ৬৮ রানের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাঁশখালী ক্রিকেট একাডেমি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট