1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান, ২টি বালুর স্তূপ ও দুইটি মিনি ড্যাম্পার জব্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২৩৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ঈশ্বরবাবুর হাট সংলগ্ন এলাকায় শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে স্তূপ করে বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোঃ রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন উপস্থিত ছিলেন।

অভিযানকালে ঈশ্বরবাবুর হাট এলাকায় দুইটি স্থানে বালুর স্তূপ পাওয়া যায়। স্থানীয়দের ভাষ্যমতে, শঙ্খ নদী থেকে উত্তোলন করা এসব বালু বিক্রির উদ্দেশ্যে সেখানে মজুত করা হয়েছিল।

এ সময় ঘটনাস্থল থেকে বালুভর্তি দুইটি মিনি ড্যাম্পার ট্রাক জব্দ করা হয়। পাশাপাশি দুইটি স্থানে স্তূপীকৃত বালুও জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত স্তূপীকৃত বালু নিলামের মাধ্যমে বিক্রির প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট