1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

বাঁশখালীতে মাদক সেবন ও বিক্রির দায়ে দুই যুবকের কারাদণ্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পশ্চিম চেচুরিয়া এলাকায় মাদক সেবনের দায়ে দুই যুবককে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৪ জুন) স্থানীয় জনগণের অভিযোগের্ ভিত্তিতে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তাদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আটককৃত দুই ব্যক্তি ইয়াবা ও গাঁজা সেবন এবং মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থেকে এলাকায় সামাজিক অস্থিরতা ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে আসছিলেন। স্থানীয় বাসিন্দারা তাদের গতিবিধি পর্যবেক্ষণ করার পাশাপাশি একাধিকবার সতর্ক করলেও তারা মাদক সেবন ও বিক্রয়ের সঙ্গে সম্পৃক্ততা অব্যাহত রাখেন।

স্থানীয় জনগণ বুধবার দুই যুবককে হাতেনাতে মাদক সেবনরত অবস্থায় আটক করে বিষয়টি বাঁশখালী উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় অভিযোগ আমলে নিয়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। ভিডিও স্বীকারোক্তি, স্থানীয়দের সাক্ষ্য এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে বৈলছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম চেচুরিয়া এলাকার নুরুল ইসলামের পুত্র মো. জসীম উদ্দিন (৩২)-কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং মোজাফফর আহমদের পুত্র মো. সরোয়ার আলম (৩৫)-কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতার পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়েছে।

স্থানীয় সচেতন মহল মোবাইল কোর্ট অভিযানের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে প্রশাসনের এমন কার্যকর পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকা প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট