1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

বাঁশখালীতে দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে দেশীয় অস্ত্র ও একটি পিকআপ গাড়িসহ ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকার ৭ নম্বর ওয়ার্ডে মন্টু তালুকদারের চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— আনোয়ারা উপজেলার নুর মোহাম্মদ (৩৭) ও শাহাদাত হোসেন (৩৫) এবং বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কামরুল ইসলাম শেখ (৪৯)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার এসআই কাজী আবু কাউছার, এএসআই মো. মনির হোসাইন ও সঙ্গীয় ফোর্স জানতে পারেন যে, কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একটি পিকআপযোগে পেকুয়া এলাকা থেকে বাঁশখালীর দিকে আসছে। পরে বৈলছড়ি বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়।

একপর্যায়ে সন্দেহভাজন পিকআপটিকে থামার সংকেত দিলে চালক পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক ধাওয়া করে চেচুরিয়া এলাকায় গাড়িটি আটক করা হয়। এ সময় পিকআপে থাকা তিনজনকে গ্রেফতার করা হলেও তাদের আরও ৭ থেকে ৮ জন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেহ ও ব্যবহৃত পিকআপ গাড়ি তল্লাশি করে ৩টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ১টি লোহার কাটার এবং ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ গাড়িটি উদ্ধার ও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির উদ্দেশ্যে সেখানে সমবেত হওয়ার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া তারা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং বিভিন্ন এলাকায় ডাকাতি কর্মকাণ্ডে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, “গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাতক সহযোগীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট