1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

পটিয়ায় ভিডিও চিত্রগ্রাহককে কুপিয়ে ৭ লাখ টাকার মালামাল ছিনতাই, আহত ২

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৩০৩ বার পড়া হয়েছে

পটিয়া প্রতিনিধি:
মোঃসাকিল

চট্টগ্রামের পটিয়ায় গভীর রাতে চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র ঠেকিয়ে এক ভিডিও চিত্রগ্রাহকসহ (ফটোগ্রাফার) দুজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে ছিনতাইকারীরা। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, মূল্যবান ভিডিও ক্যামেরা, মোবাইল ফোন ও নগদ টাকাসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল ছিনিয়ে নেওয়া হয়েছে।

​বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান মহাসড়কের পটিয়া উপজেলার গৈড়লার টেক এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।

​আহতরা হলেন—চন্দনাইশ উপজেলার মহাজনঘাটা এলাকার রনি দাশ (৩০) এবং পটিয়ার শোভনদণ্ডী এলাকার মো. তানভীর (২৯)। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​ভুক্তভোগীদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দনাইশে একটি সামাজিক অনুষ্ঠানের কাজ শেষ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন রনি ও তার সহযোগীরা। মহাসড়কের গৈড়লার টেক এলাকায় পৌঁছালে ৪-৫ জনের একটি সশস্ত্র ছিনতাইকারী দল তাদের পথরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা রনিকে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। একই সময় তানভীরকেও হকিস্টিক ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে রনির বন্ধুরা পেছনে অন্য একটি মোটরসাইকেলে ঘটনাস্থলে এগিয়ে এলে ছিনতাইকারীরা মালামাল লুটে নিয়ে পালিয়ে যায়।

​এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ মেলেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট