1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

কালিয়াইশে হযরত শাহ আবদুল হাকিম (রা.)-এর সালানা ওরস মোবারক ও খতমে কুরআন অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৩১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের কালিয়াইশ ইউনিয়নে আঞ্জুমানে নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া হাকিমিয়া পরিষদ ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কালিয়াইশ ইউনিয়ন শাখার উদ্যোগে হযরত শাহ আবদুল হাকিম (রহ.), প্রকাশ বুড়ো মাওলানার সালানা ওরস মোবারক, খতমে কুরআন, খতমে গাউছিয়া ও খতমে খাজাগান শরিফ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা, চট্টগ্রামের প্রধান ফকিহ হযরত মাওলানা মোহাম্মদ ওমাইর রেজভী। প্রধান বক্তা ছিলেন মাওলানা আবদুল আউয়াল আল কাদেরী, মুহসিন মুন্সি জামে মসজিদ, মলিয়াকুল।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ গিয়াস উদ্দিন নকশবন্দী, মাওলানা হাফেজ মোহাম্মদ ইমরান হোসেন আল কাদেরীসহ স্থানীয় ওলামায়ে কেরাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মুছা আনসারী। মাহফিল পরিচালনা করেন মো. লিয়াকত আলী ও আবদুল নবী।

ওরস মাহফিল সফল করতে সার্বিক সহযোগিতা করেন মঈন উদ্দিন জাহেদ, আমিনুল ইসলাম, নুর মোহাম্মদ সওদাগর, মো. দিদারুল ইসলাম, নুরুন্নবী ড্রাইভার, আবদুল শুকুর মেম্বার, মাওলানা হাসমত আলী, ওবায়দুল আকাইদ, মো. আরজু মোঃ আরমান রেজভী, আলীন্নবী, মো. জাহেদ, মো. রিপনসহ অনেকে।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের সকল মানুষের সুখ-শান্তি ও নিরাপদ জীবনযাপনের জন্য দোয়া করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট