1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের রাউজানে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) :

প্রধানমন্ত্রীর রাজনৈতিক ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনের অংশ হিসেবে চট্টগ্রামের রাউজানে কয়েক শতাধিক স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

১৩ জুন শনিবার উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম উত্তর বনবিভাগের আওতাধীন রাউজান ঢালা বিট কাম চেকপোস্ট ইছামতী রেঞ্জের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম রাহাতুল ইসলাম।

রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ মাসুম কবির, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ, ইছামতী রেঞ্জের রেঞ্জ অফিসার তৌহিদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম রাহাতুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক উঞ্চতা বৃদ্ধিসহ প্রকৃতির উপর যে বিরূপ প্রভাব পড়েছে তারই আলোকে প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি চলছে।

পরিবেশের ভারসাম্য রক্ষায় এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। পরিবেশের উপর বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপনে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

আলোচনা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থীদের হাতে ফলদ গাছের চারা বিতরণ করেন অতিথিগণ।

পরে অতিথিগণ রাউজান পৌরসভার বাইপাস সড়কের পাশে ফলদ গাছের চারা রোপণ করে চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট