1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

বাঁশখালীতে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর প্রতারণার শিকার গৃহবধূ, টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরীতে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে এক গৃহবধূ প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রতারক চক্র নিজেদের পরিচিত ব্যক্তির আত্মীয় পরিচয় দিয়ে কৌশলে তার কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী রুবি আক্তার পশ্চিম গুনাগরী লাভুর দোকানের পশ্চিম এলাকার মৃত কামাল উদ্দীনের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ জুন (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৩টার দিকে গুনাগরীস্থ ব্রাক ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন রুবি আক্তার। পথে একদল প্রতারক তার সঙ্গে পরিচিতি গড়ে তোলে এবং তাদের এলাকার এক পরিচিত ব্যক্তির আত্মীয় পরিচয় দেয়। একপর্যায়ে তারা বিভিন্ন কথাবার্তার মাধ্যমে রুবি আক্তারের আস্থা অর্জন করে তাকে গুনাগরী খাসমহল এলাকায় নিয়ে যায়।

পরে দক্ষিণ দিকে যাওয়ার পথে নানা ধরনের প্ররোচনা ও কৌশল অবলম্বন করে ব্যাংক থেকে উত্তোলন করা টাকাগুলো সুকৌশলে হাতিয়ে নেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। ঘটনার কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন।

এ বিষয়ে কালীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমি বিষয়টি শুনেছি। প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের অর্থ হাতিয়ে নেওয়া একটি গুরুতর অপরাধ। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনবে বলে আশা করছি। একই সঙ্গে সবাইকে অপরিচিত ব্যক্তির কথায় বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

স্থানীয়রা জানান, সম্প্রতি বিভিন্ন কৌশলে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা জনসচেতনতা বৃদ্ধি এবং এসব প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট