1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

বাঁশখালীতে নেশাগ্রস্ত অবস্থায় ইয়াবা সেবনের সরঞ্জামসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে নেশাগ্রস্ত অবস্থায় ইয়াবা ট্যাবলেট সেবনের সরঞ্জামাদিসহ এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৩ জুন) রাত ৮টার দিকে বাঁশখালী থানাধীন পৌরসভার উত্তর জলদী ৩ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া এলাকার অলিমিয়ার দোকান সংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি বোরহান উদ্দিন (৩২)। তিনি উত্তর জলদী ৩ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া এলাকার মৃত তাহের উদ্দিনের ছেলে।

বাঁশখালী থানার সেকেন্ড অফিসার আরিফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় বোরহান উদ্দিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে আটককৃত ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানি আকন মাদক সেবনের দায়ে তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতির আলোকে বাঁশখালী থানা নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পুলিশের দাবি, মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। স্থানীয়দের মধ্যেও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে প্রশাসনের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট