1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

সম্পূর্ণ স্কলারশিপে ইউকে ও জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সিবিআইইউ শিক্ষার্থীরা

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান খান, কক্সবাজার:

সম্পূর্ণ স্কলারশিপের মাধ্যমে যুক্তরাজ্য ও জার্মানির স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সিবিআইইউ)-এর শিক্ষার্থীরা। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে বিদেশে উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ-সুবিধা, ভর্তি প্রক্রিয়া এবং স্কলারশিপের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইমরান খান, ইউরেশিয়া ইনস্টিটিউট জার্মানির বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক এবং নাভীদ ইজাজ, ইউনিভার্সিটি অব লাইসেস্টার, যুক্তরাজ্যের স্কুল অব বিজনেসের কোলাবোরেটর। তারা শিক্ষার্থীদের সামনে ইউকে ও জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, স্কলারশিপ সুবিধা এবং ক্যারিয়ার সম্ভাবনা তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন। অতিথিরা সিবিআইইউ থেকে ইউকে ও জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নের পথ, প্রয়োজনীয় যোগ্যতা এবং শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন।

ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ফারহা সিদ্দিকী-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সেমিনার শুরুর আগে বিদেশি অতিথিরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছলে তাদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রাজিদুল হক-সহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক উচ্চশিক্ষার ক্ষেত্রে সিবিআইইউ শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট