1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

বিএনপি চট্টগ্রাম বিভাগীয় কাউন্টার ন্যারেটিভ সেলের ১৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৩২৯ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:

দেশে বিএনপিবিরোধী অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সত্য ও তথ্যভিত্তিক সংবাদ প্রচারের লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে কার্যক্রম শুরু করেছে বিএনপি কাউন্টার ন্যারেটিভ সেল।

এরই ধারাবাহিকতায় গত ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৪টায় বিএনপি কাউন্টার ন্যারেটিভ সেলের চট্টগ্রাম বিভাগীয় ১৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়েছে।

দীর্ঘদিনের প্রতীক্ষার পর ঘোষিত এ কমিটিকে ঘিরে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার নেতাকর্মী ও অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে অসংখ্য পোস্ট ও শুভেচ্ছাবার্তা ছড়িয়ে পড়ে, যা অনলাইন অঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

নবগঠিত চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক কমিটিতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে কয়েকজন নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও সন্তোষ ও উচ্ছ্বাস দেখা গেছে।

চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক কমিটির সদস্য সাকিবুল ইসলাম ফয়েজ দায়িত্বপ্রাপ্ত সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দেশ ও জনগণের স্বার্থে সত্য তথ্য তুলে ধরা এবং অপপ্রচারের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করাই কাউন্টার ন্যারেটিভ সেলের মূল লক্ষ্য। গুজব ও মিথ্যাচার ছড়িয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তি কখনো সফল হতে পারবে না।”

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যভিত্তিক কনটেন্ট প্রচার, জনসচেতনতা বৃদ্ধি এবং বিভ্রান্তি প্রতিরোধে বিএনপি কাউন্টার ন্যারেটিভ সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নবগঠিত এই কমিটি অনলাইন প্ল্যাটফর্মে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড, নীতিগত অবস্থান এবং জনসম্পৃক্ত কার্যক্রম তুলে ধরার পাশাপাশি অপপ্রচার মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট