1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

পটিয়ায় মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২৬৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম (পটিয়া) প্রতিনিধি:
মোহাম্মদ সাকিল

চট্টগ্রামের পটিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে একটি আধুনিক মিনি স্টেডিয়ামের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার কচুয়াই ইউনিয়নের জলুয়ার দিঘীপাড় এলাকায় আনুষ্ঠানিকভাবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

​ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গন আজ অভূতপূর্ব গতিতে এগিয়ে যাচ্ছে। সরকারি সিদ্ধান্তের আলোকে দেশের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে মিনি স্টেডিয়াম নির্মাণকাজ শুরু হয়েছে। মাদকমুক্ত ও সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।”

​তিনি আরও বলেন, নির্ধারিত নকশা অনুযায়ী অত্যন্ত সুচারুভাবে এই স্টেডিয়ামের নির্মাণকাজ সম্পন্ন করা হবে। তবে এর সঠিক রক্ষণাবেক্ষণের মূল দায়িত্ব স্থানীয় জনগণ ও সংশ্লিষ্টদেরই নিতে হবে। তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে প্রতিমন্ত্রী ঘোষণা দেন, আগামী সেপ্টেম্বর মাস থেকে ইউনিয়ন পর্যায় থেকে দল গঠন করে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় ধাপ শুরু হবে। এই আধুনিক মিনি স্টেডিয়ামটি নির্মিত হলে পটিয়া থেকে ভবিষ্যতে অসংখ্য জাতীয় পর্যায়ের দক্ষ খেলোয়াড় উঠে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

​অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া আসনের সংসদ সদস্য (এমপি) এনামুল হক এনাম। তিনি তার বক্তব্যে বলেন, “পটিয়ার ক্রীড়ামোদী মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটির বাস্তবায়ন সম্পন্ন হলে স্থানীয় খেলোয়াড়রা আধুনিক সুযোগ-সুবিধার মধ্যে নিয়মিত অনুশীলনের সুযোগ পাবেন, যা নতুন প্রতিভা বিকাশের পথ সুগম করবে।”
​
পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান। উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক মাহবুব মোরশেদ সোহেল। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত।
​
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মইনুল আলম ছোটন এবং জেলা বিএনপির সাবেক সহ-অর্থ সম্পাদক মোরশেদ শফি হিরুসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়া সংগঠকগণ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট